সুন্দরী সে একটু বেশি রূপ লাবণ্যে ভরা, তার জীবনে কেনো এতো চৈত্র মাসের খরা?
ফিরে আসো,
প্রবক্তা সাধু
শুনছি এখন রত্না নাকি
থাকে বাপের বাড়ী
বয়োবৃদ্ধ স্বামী তাহার
গেছে জগত ছাড়ি।
সুপাত্রে নয় টাকার সাথে
বাবা দিলেন বিয়ে,
রত্না নাকি খুব কেঁদেছে
এসব বিষয় নিয়ে।
এখন নাকি বাবার ঘরে
অপয়া কয় তারে,
স্বামী খেকো অপবাদে
শুধুই খোঁচা মারে।
সুন্দরী সে একটু বেশি
রূপ লাবণ্যে ভরা,
তার জীবনে কেনো এতো
চৈত্র মাসের খরা?
রত্না তুমি ফিরে আসো
অপেক্ষাতে আছি,
এই ভুবনে সবচে বেশি
তোমায় ভালোবাসি।
রাণীর মতো থাকবে তুমি
আমার কুড়ে ঘরে,
হয়তো আমি রাখাল তবু
রাখবো খুব আদরে।
---------------------------
১৮/০৩/২০২২
Post a Comment