কোকিল শুনে হেসেই লুটোপুটি টিটকিরিতে মারতো মুখে সিটি। বলত যেন গানের সুরে কথা মুখটি তোমার একে বারেই থোতা।
অসম বন্ধু
সবিতা কুইরী
০৩-০৩-২০২২
আম গাছে এক কাক কোকিলের বাসা
বন্ধু তারা নয়তো তেমন খাসা।
গাইত কোকিল মিষ্টি সুরে গান
কাকের তেমন আসতো না সেই তান।
কাকের ভারী দুঃখ ছিল মনে
কা কা স্বরে গাইত ক্ষণে ক্ষণে।
কোকিল শুনে হেসেই লুটোপুটি
টিটকিরিতে মারতো মুখে সিটি।
বলত যেন গানের সুরে কথা
মুখটি তোমার একে বারেই থোতা।
দেখতে যেমন অতি কদাকার
গানের গলাও নয়তো চমৎকার
আমার মতো কেই বা আছে সুখী
তোমার মতো না হয় কভু দুখী।
তেলে জলে মিশবে না তো যেমন
তোমার আমার সম্পর্কটা এমন।
দুখী মনে কইল এবার কাক
তোমার গুনে সত্যি লাগে তাক।
কেন তুমি থাকছ আমার কাছে
সে কথা কি জানতে বাকি আছে?
অহংকারে দিচ্ছ মনে ব্যাথা।
সবাই জানে তোমার জন্ম কথা।
Post a Comment