আলতায় রেঙেছে পলাশ গাছে পায় শোভা, তার সাথে মিলে গেছে সূর্যের আভা।

 

হালিমা বিনতে খালেক।

ফাগুন

হালিমা বিনতে খালেক।


ভ্রমর রা গান গায় গুন গুন গুন

ঐ বুঝি এলোরে দারুণ  ফাগুন।


আলতায় রেঙেছে পলাশ

গাছে পায় শোভা,

তার সাথে মিলে গেছে

সূর্যের আভা।


গাছে বসে গায় কোকিল

কুহু কুহু গান

তা শুনে করে মোর

মন আন চান।


গাছ ভরে ঝুলে আছে

পাকা পাকা কুল,

মিষ্টি সুবাস ছড়ায় 

আমের ও মুকুল।


রক্ত লাল ফুল ফোটে

শিমুলের ডালে,

এই শোভা দেখি মোরা

ফাগুনের ও কালে।


কাননে ফুলের মেলা 

গাছে কচি পাতা 

মুখ বারিয়ে জানান দেয়

বসন্তের বারতা।


পাখি সব গান গায় ঐক্যতানে

তা শুনে ঘুম ভাঙে ভোর বিহানে।