কবি কিন্তু ভালো আছে একা দূরে থেকে, খুশি হয়ে মনের কথা ছদ্মনামে লেখে।
অখ্যাত কবি
-সৌরভ দুর্জয়
--------------------
তোমাদের পাশে আছে অখ্যাত এক কবি,
তাকে তোমরা চেনো না কেউ ; নাই কোন ছবি।
বর্ণচোরা হয়ে থাকে তোমাদের থেকে,
কবি বলে ভাবোনি কভু তাকে দেখে।
কেউ কেউ ছেপেছে তার কিছু লেখা,
যদিও হয়নি তার সাথে দেখা।
আছে কিছু বই পুস্তক নিজের টাকায় ছাপা,
পড়ে দেখলে যেতো হয়তো কবিকে মাপা।
এতো কবির ভীড়ের মাঝে কে চেনে কাকে?
তাই কবি ডুবে আছে চোরা বালুর ফাঁকে।
কবি কিন্তু ভালো আছে একা দূরে থেকে,
খুশি হয়ে মনের কথা ছদ্মনামে লেখে।
লেখা তার হয়ে গেছে জীবনের সাথী,
জ্বালতে চায় সমাজে সত্য ন্যায়ের বাতি।
লেখালেখি করতে চায় সারাজীবন ভর,
অবশেষে ছাড়তে চায় বসত বাড়ি ঘর।
দেখতে চায় ঘুরে ঘুরে দুনিয়ায় রূপ,
পুড়তে চায় একা-একা হয়ে সে ধূপ।
০৪/০২/২০২২
ফরিদপুর।
Post a Comment