পরের নিন্দা কুড়িয়ে নিজে হচ্ছো শত্রু সবার লাভটা তাতে নেই যে কিছু হচ্ছে সবাই পর।
লড়াই-বড়াই-অহংকার
পুষ্পেন রায়
মাটির দেহ মাটি হবে তবে কেন বড়াই
ধনসম্পদ রহিবে পড়ে তবু কেন লড়াই?
একলা যখন এসেছিলে না ছিল কিছু সাথে
যাবার বেলাও যাবে একা দুঃখ নাই যে তাতে।
টাকা-কড়ি করলে কত পরকে ফাঁকি দিয়ে
ঠকলে তাতে নিজেই বুঝি দেখলে নাকো চেয়ে।
ছেলেমেয়ের সুঃখের জন্য করলে অনেক কিছু
তারাই একদিন ভুলে যাবে থাকবে না আর পিছু।
আপন-আপন যাকে ভাবো সেও যে আপন নয়
তবে কেন তাদের জন্য করছো জীবন ক্ষয়?
পরের নিন্দা কুড়িয়ে নিজে হচ্ছো শত্রু সবার
লাভটা তাতে নেই যে কিছু হচ্ছে সবাই পর।
এমনি করে সারাটা জীবন হিসাব-নিকাশ কষে
যোগ-বিয়োগে রহিবে ফারাক মিলবে না তা শেষে।
চিন্তায়-চিন্তায় ঘুম হারাবে পাকবে মাথার চুল
চোখের সামনে ভাসবে তখন অতীতকালের ভুল।
হাত বাড়িয়ে ডাকলে তখন আসবে না কেউ কাছে
আপনজনও দূরে যাবে শুধুই কর্ম থাকবে পিছে।
কর্মই হচ্ছে আসল বন্ধু সেই বানাবে মাটি
যে মাটিতে ছুঁটবে গন্ধ থাকবে না যে ত্রুটি।
তবে কেন -
মিথ্যে লড়াই, মিথ্যে বড়াই, মিথ্যে অহংকার
কেনই তবে করছো না ভাই তাদের তিরস্কার?
যাদের গন্ধে জীবন নষ্ট ভাঙছে যারা সুখের ঘর
তাদের কেন আপন করে আসল বন্ধু করছো পর?
মানুষ রূপে যা-যা কাজ করবে তা সবার আগে
লড়াই-বড়াই-অহংকার না পাবে আর বাগে।
সময় থাকতে হুশ না হলে কাঁদতে হবে শেষে
মানব-জনম সার্থক হবে শুধুই ভালোবেসে।
Post a Comment