নারীকে তোমরা যতই কর অবজ্ঞা আর অপমান, ভেবে নিও, নারীর গর্ভ-ই হচ্ছে তোমার জন্মস্থান।
নারীর অবদান
হালিমা বিনতে খালেক
পুরুষ তুমি হওনা যতই
বড় বিজ্ঞানী আর মস্তবীর,
তোমাদের পেছনে অবদান আছে
নিশ্চয়ই কোন নারীর।
যুদ্ধ জয়ে বিজয় বেশে
আসছে কোন মহাবীর,
ছায়া, প্রেরণা, শক্তির যোগান
অবশ্যই কোন নারীর।
জ্বলজ্বল করে জ্বালায় আলো
সফল লোকের মাথার তাজ
রক্ত ঢেলে মশাল জ্বেলে
পথ দেখানো নারীর কাজ।
নারীকে তোমরা যতই কর
অবজ্ঞা আর অপমান,
ভেবে নিও, নারীর গর্ভ-ই
হচ্ছে তোমার জন্মস্থান।
Post a Comment