কত না যত্নে আগলে বসেছিল নিজের আাসন ভেবে

সৌরভ দুর্জয়

 তবুও আমরা ভুলে যাই

-সৌরভ দুর্জয় 



সর্পিল গতিতে স্টেশনে এসে থেমে যায় ট্রেন 

নেমে যায় যায় যাত্রীরা

বেড়ে যায় কুলি মুটেদের ডাকাকাকি

হকারদের হাঁকাহাঁকি 

স্টেশনের পাশে দাঁড়ানো ভ্যান রিক্সা কমে যায়

স্টেশনটা বেশ ফাঁকা হয়ে যায় একসময়।


যে যাত্রীরা এসেছিলো রাজশাহী থেকে

তারা নেমে গেল পোড়াদহ, কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুরে

নামার সময় সবাই নিজের জিনিস পত্র নিয়ে নেমে গেল

একবারও তাকালো না নিজের আসনের  দিকে

অথচ কত না পেরেসানিতে ছিলো একটা আসন পাওয়ার জন্য 

কত না যত্নে আগলে বসেছিল নিজের আাসন ভেবে

ক্ষণিকের লাগি পাওয়া আসনটা।


সব ভুল ভেঙে গেল স্টেশনে নেমে

বুঝ এলো যাত্রীদের মনে 

যাত্রাতো ক্ষণিকের তরে 

আসনটাও তাই।


তবুও আমারা ভুলে যাই

আমরাও তো জীবন ট্রেনের যাত্রী 

আমরাও নেমে যাবো ট্রেন স্টেশনে এলে

রেখে যাবো ক্ষণিকের আসন

ইচ্ছে থাকলেও আর আসা যাবে না আসনের কাছে

বসা যাবে না আসনের পরে।


তারপরও কত মায়া ক্ষণিকের তরে পাওয়া আসনটার প্রতি।


২৫/০২/২০২২

ফরিদপুর।